প্রতিশ্রুতিবদ্ধ ব্র্যান্ড
বিশ্বাসযোগ্য ও দ্রুত বর্ধনশীল ই-কমার্স প্ল্যাটফর্ম।
ব্যবসায়ী সেবা
পণ্য কেনাবেচা, ব্যবসার প্রসার এবং ক্রেতা-বিক্রেতার সংযোগ।
দক্ষ ও অভিজ্ঞ টিম
প্রযুক্তি, বিপণন ও ব্যবসা ব্যবস্থাপনায় দক্ষ দল।
দেশজুড়ে সম্প্রসারণ
পরিষ্কার হিসাব, নির্ধারিত চুক্তি ও নিয়মিত রিপোর্টিং।
স্বচ্ছতা ও আস্থা
ধাপে ধাপে নতুন জেলা ও অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা।
বিনিয়োগের সুযোগ
আপনার বিনিয়োগকে আমরা পরিণত করতে চাই দীর্ঘমেয়াদি ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনায়।
১. নির্দিষ্ট শাখার লাভ-লোকসানে অংশীদারত্ব
  • আপনি একটি নির্দিষ্ট জেলা বা শাখার জন্য বিনিয়োগ করবেন। চুক্তি অনুযায়ী ওই শাখার ব্যবসায়িক ফলাফল থেকে লাভের অংশ পাবেন।
  • বিনিয়োগের হিসাব আলাদা থাকবে।

  • আয় ও ব্যয়ের স্বচ্ছ হিসাব থাকবে।

  • নতুন শাখায় বিনিয়োগের সুযোগ থাকতে পারে।

২. পুরো কোম্পানির মালিকানায় অংশীদারত্ব

বিনিয়োগকারী কোম্পানির নির্ধারিত শেয়ার বা মালিকানার অংশ পেতে পারেন, যদি এ ধরনের বিনিয়োগের কাঠামো অনুমোদিত হয়।

  • দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে অংশগ্রহণের সুযোগ।

  • শেয়ার ও মালিকানার শর্ত লিখিত চুক্তিতে নির্ধারিত হবে।

  • কোম্পানির মূল্যায়ন ও বিনিয়োগের পরিমাণ আলোচনার মাধ্যমে ঠিক হবে।

৩. বিনিয়োগের কাঠামো নিয়ে আলোচনা

আপনার বিনিয়োগের লক্ষ্য, বাজেট ও অংশগ্রহণের ধরন অনুযায়ী উপযুক্ত প্রস্তাব নিয়ে আলোচনা করা যাবে।

চূড়ান্ত শর্ত নির্ধারিত না হওয়া পর্যন্ত কোনো লাভ বা রিটার্ন নিশ্চিত নয়।

শাখা গুলোকে পরিচালনা করবে?
আমাদের প্রস্তাবিত কাঠামো।
প্রতিষ্ঠাতা (PikBay)
  1. কেন্দ্রীয় ব্যবসায়িক পরিকল্পনা
  2. ব্র্যান্ড ও মার্কেটিং পরিচালনা
  3. ব্যবসার সম্প্রসারণ ও কৌশল নির্ধারণ
নিয়োগ করা ম্যানেজার
  1. দৈনন্দিন শাখা পরিচালনা
  2. কর্মী ও স্টক ব্যবস্থাপনা
  3. বিক্রয়, হিসাব ও রিপোর্ট প্রদান
বিনিয়োগকারী
  1. চুক্তি অনুযায়ী বিনিয়োগ
  2. নির্ধারিত রিপোর্ট ও ব্যবসার অগ্রগতি পর্যালোচনা
  3. সম্মত শর্ত অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ
আমাদের লক্ষ্য: স্বচ্ছ চুক্তি, সঠিক হিসাব এবং দায়িত্বশীল ব্যবস্থাপনার মাধ্যমে একসঙ্গে এগিয়ে যাওয়া।

ব্যবসায়িক পরিকল্পনা

  1. লক্ষ্য

  2. ২০২৬ সালের মধ্যে ১–৩টি অঞ্চলে শক্তিশালী উপস্থিতি তৈরি করা এবং ২০৩০ সালের মধ্যে একটি প্রতিষ্ঠিত ও টেকসই মার্কেটপ্লেস হিসেবে গড়ে ওঠা।

  3. পণ্য ও সেবা

  4. ইলেকট্রনিক্স, ফ্যাশন ও গ্যাজেট

  5. বিউটি ও হোম এসেনশিয়ালস

  6. নতুন ও ব্যবহৃত পণ্যের কেনাবেচা

  7. স্বেচ্ছায় রক্তদাতা সংযোগ কার্যক্রম

  8. প্রাথমিক বিনিয়োগ

  9. প্রস্তাবিত শাখার জন্য ৩–৫ লাখ টাকা একটি প্রাথমিক পরিকল্পনামূলক বাজেট হিসেবে বিবেচনা করা যেতে পারে। প্রকৃত প্রয়োজনীয় অর্থ নির্ভর করবে স্থান, স্টক, কর্মী ও পরিচালন ব্যয়ের ওপর।

  10. সম্ভাব্য মাসিক খরচ

  11. ভাড়া, কর্মীর বেতন, বিদ্যুৎ, ইন্টারনেট, মার্কেটিং, প্যাকেজিং ও অন্যান্য পরিচালন ব্যয়।

  12. ব্রেক-ইভেন পরিকল্পনা

  13. শাখার সব পরিচালন ব্যয় মেটানোর জন্য প্রয়োজনীয় মাসিক বিক্রয় ও মার্জিন বিশ্লেষণ করে ব্রেক-ইভেন লক্ষ্য নির্ধারণ করা হবে।

  14. দ্রষ্টব্য: এগুলো পরিকল্পনার লক্ষ্য, নিশ্চিত ফলাফল নয়। বিনিয়োগের আগে বিস্তারিত আর্থিক হিসাব প্রস্তুত করা হবে।

চলো, একসাথে ব্যবসা করি — নিজের আয় নিজে গড়ি!

Home Categories Cart Account
Shopping Cart (0)

No products in the cart. No products in the cart.

Main Menu