🛍️ সেলার–কাস্টমার প্রোডাক্ট চেক ও রিটার্ন নীতি
সেলারদের জন্য:
সেলারকে অবশ্যই কাস্টমারের কাছে সঠিক মানের ও বর্ণনা অনুযায়ী পণ্য পাঠাতে হবে। পণ্যের মান খারাপ, ত্রুটিপূর্ণ বা অর্ডারকৃত পণ্যের সঙ্গে অসঙ্গতি থাকলে, প্রযোজ্য ক্ষেত্রে সেলারকে পণ্য ফেরত নেওয়ার দায়িত্ব নিতে হবে।
কাস্টমারদের জন্য:
ডেলিভারি ম্যানের কাছ থেকে পণ্য গ্রহণের সময় কাস্টমারকে অবশ্যই পণ্যটি ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পণ্যের মান, সাইজ, রং, মডেল বা দৃশ্যমান ত্রুটি থাকলে ডেলিভারি ম্যানের উপস্থিতিতেই তা জানান। এবং রিটার্ন নোট সমস্যার কথা লিখতে বলুন শুধু রিটার্ন না লিখে যেনো।
⚠️ গুরুত্বপূর্ণ:
কাস্টমার যদি ডেলিভারি গ্রহণের আগে পণ্য যাচাই না করেন, পরবর্তীতে শুধুমাত্র পছন্দ না হওয়া বা দৃশ্যমান সমস্যার ভিত্তিতে রিটার্নের সুযোগ প্রযোজ্য নাও হতে পারে।
🤝 PikBay.com-এর লক্ষ্য
সেলার যেন সঠিক পণ্য ও মান বজায় রেখে কাস্টমারকে সেবা দেন এবং কাস্টমার যেন পণ্য গ্রহণের সময় সচেতনভাবে পণ্য যাচাই করেন—এর মাধ্যমে উভয় পক্ষের মধ্যে স্বচ্ছতা, আস্থা ও ভালো সম্পর্ক বজায় রাখা।
PikBay.com — আস্থা আগে • সেবা সবসময়।
যে কোন তথ্য জানতে ফুটারে দেওয়া নাম্বারে কল করুন